লিখেছেন: | তারিখ: শুক্রবার, ২৬ আগস্ট, সময় ৯:২১ পূর্বাহ্ন | ৫২৩ বার দেখা | ১০ টি মন্তব্যসমূহ

বিসমিল্লাহির রহমানির রাহিম

আজকেও আবার চলে এলাম আপনাদের সাথে ওয়ার্ডপ্রেস এর একটি প্লাগিন এর সাথে পরিচয় করিয়ে দিতে। আপনারা অনেকেই অনেক কষ্ট করে সাইট বানিয়েছেন, তাই আপনারা জানেন যে আপনার সাইটার মূল্য আপনার কাছে কতটুকু তাতে সাইট টি খুবিই সুন্দর হোক বা খারাপ হোক। আর আপনার সাইট যদি সার্ভার গত সমস্যার কারনে বন্ধ হয়ে যায় তাহলে আপনিই সব কিছুই হারাবেন নিশ্চিন্তে, আর যারা ফ্রি হোস্টিং করেন আমার মতে তাদের সাইটের এক মিনিটেরও ভরসা নাই কারন একটাই তারা ফ্রি হোস্টিং ব্যবহার করে। আপনিই যদি ফ্রি হোস্টিং ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলছি শুধু একটা উদাহারন দেই, মনে করুণ আজ আপনার সাইট এ মাত্র ২৫ জন ভিজিটর কাল হবে ৪০ জন এবং পরশু দিন যে ১০০ ভিজিটর হবে না তার কোন মানে নাই, আর এই সময় ফ্রি হোস্টিং কম্পানির সিপিইউ এ চাপ পড়বে তখন ফ্রি হস্টিং সেবাদাতা আপনার সাইটটিকে সাময়িক বা একেবারেই বন্ধ করে দেবে তখন আপনার হায় হায় করা ছাড়া আর কোন বুদ্ধি থাকবে না।

wordpress backup plugins ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

আর এই কারনেই আমি আপনাদের সাথে শেয়ার ও পরিচয় করিয়ে দিতে এলাম ওয়ার্ডপ্রেস এর একটা ব্যাকআপ প্লাগিন এর সাথে যার নাম BackUPWP (ব্যাকডব্লিউপিআপ), আমার জানামতে এই প্লাগিনে যে সুবিধা গুলো আছে তা অন্যান্য প্লাগিনের চেয়ে উন্নত, সহজ ও ব্যবহারযোগ্য।

wordpress backup plugins ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

আর এই প্লাগিন দিয়ে আপনি শুধু ব্যাকআপ আপনার পিসিতে ডাউনলোড নয় আপনার যেকোনো ক্লাউড সার্ভারে আপলোড করতে পারবেন মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যেই।

Wordpress Backup Tools Plugins ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

তাহলে চলুন যেভাবে এই প্লাগিনটি ব্যবহার করবেন দেখে নেইঃ

প্রথমে এই লিঙ্ক থেকে প্লাগিনটি ডাউনলোড করুণ ও আপনার ওয়েব সাইট এর প্লাগিন ডাইরেক্টরি (yousite/wp-content/plugins) তে আপলোড করুণ এবং ড্যাশবোর্ড থেকে প্লাগিনটি সক্রিয় করুণ।

আর যদি এইভাবে আপনার প্লাগিন আপলোড করতে সমস্যা হয় তাহলে আপনার ড্যাশবোর্ড লগইন করুণ এবং Plugins মেন্যুর সাব-মেন্যু থেকে Add New লিংকে ক্লিক করুণ।

011 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার আপনার সামনে নিচের ছবির মত সার্চবক্স আসবে সেখানে "backwpup" লিখে সার্চ করুণ।

021 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার নিচের ছবির মত বেশ কিছু প্লাগিন হতে পারে তাই সেখানে BackWPup নামক প্লাগিন টি ইন্সটল করুণ।

03 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

প্লাগিন টি সফল ভাবে ইন্সটল হলে নিচের ছবিতে দেখানো হয়েছে সেই রকম আপনার ড্যাশবোর্ড এ নতুন মেন্যু তৈরি হবে সেটাই ক্লিক করে ওপেন করুণ।04 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার নিচের ছবির মত আপনার সামনে প্রদর্শিত হবে, এবার সেখানে আপনাকে নতুন একটি জব (Job) তৈরি করতে হবে তার জন্য আপনাকে Add New বাটনে ক্লিক করতে হবে।

05 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার নিচের ছবির মত বেশ কিছু কনফিগার করার জন্য বিভিন্ন সেটিং এসে উপস্থিত হবে, তাই আমি আপনাদের বোঝানোর জন্য নং বসিয়ে দিয়েছি এবং ছবির নিচে লিখে দিয়েছি কোন নং এর কি কাজ করতে হবে। ছবিটিকে ২ ভাগে ভাগ করা হয়েছে, তাই নিচের ছবিটি নং অনুযায়ী মিলিয়ে নিবেন।

06 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site

০১) এখানে আপনার সাইট এর সাথে যুক্ত হয়ে থাকা ডাটাবেজ এর টেবিল গুলো প্রদর্শিত হবে, তাই এখানে আপনি আপনার পছন্দ মত টেবিলগুলো নির্বাচন করতে পারবেন। এখানে প্রদর্সিত ডাটাবেজ এ যদি শুধু আপনার ওয়ার্ডপ্রেস-ই ইন্সটল করা থাকে তাহলে সবগুলোই টিক দিন।

০২) আপনি কি কি ভাবে আপনার সাইটকে ব্যাকআপ রাখতে চান তা এখানে নির্বাচন করতে হবে।

  • WP XML Export এর কাজ হচ্ছে আপনার সকল পোস্ট কে XML টাইপে সংরক্ষণ করবে তাই আপনি যদি SQL ডাটাবেজ সম্বন্ধে অভিজ্ঞ না হউন তাহলে সহজেই ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকেই আপনার পোস্ট গুলো ফেরত নিয়ে আসতে পারেন।
  • Database Backup এর কাজ হচ্ছে আপনার ওয়েব সাইট যুক্ত হয়ে আছে সেই ডাটাবেজ এর সকল টেবিল কে .SQL টাইপে সংরক্ষণ করবে।
  • File Backup এর কাজ হচ্ছে আপনার সাইটের সকল ফাইল গুলোকে অপরিবর্তিত ভাবে ব্যাকআপ করবে।
  • Optimize Database Tables এর কাজ হচ্ছে আপনার ডাটাবেজ কে অপ্টিমাইজ করবে।
  • Check Database Tables এর কাজ হচ্ছে আপনার ডাটাবেজ এর কোন ত্রুটি আছে কিনা সেটা পরীক্ষা করবে।
এতগুলোর মধ্যে সবকটিই আপনাকে নির্বাচন না করলেও হবে যদি আপনি প্রথমের তিনটিতে টিক দেন তাহলেই যথেষ্ট হবে।
০৩) এখানে আপনি কখন, কোন সময়, কোন তারিখে, কোন ঘটিকা ও কোন সেকেন্ড এ আপনার সাইটি ব্যাকআপ করতে চান তা এখানে নির্বাচন করে রাখতে হবে, তাহলে সব অটোম্যাটিক কাজ শুরু করে দেবে।
মনে রাখবেনঃ Activate scheduling এ ক্লিক দিয়ে রাখতে হবে, তা না হলে এই একবার ব্যাকআপ হবার পর অটোম্যাটিক আর হবে না।
০৪) আপনার সাইট (সার্ভার) এর কোন কোন ফাইল ও ফোল্ডার সংরক্ষণ করবেন তা নির্বাচন করতে পারেন, আপনি ইচ্ছে করলেই যেকোনো নির্বাচিত ফাইল বা ফোল্ডার কে বাতিল (Exclude)  করতেও পরেন।
০৫) আপনার সাইটের সকল ব্যাকআপ ফাইল গুলো কি টাইপে আর্কাইভ (সংরক্ষণ) করে রাখতে চান তা এখানে নির্বাচন করুণ।
07 ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site
০৬) এখানে আপনার ইমেইল দিন, আপনার ইমেইল এ পৌঁছে যাবে সাইটটি ব্যাকআপ হওয়ার সময় কি কি ঘটছে তার সকল ডিটেইলস আর যদি "Only send an e-mail if there are errors"  বক্সে টিক দেন তাহলে শুধু ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ হওয়ার সময় ত্রুটি দেখা দিলে সেটা আপনার মেইল এ পৌঁছে যাবে।
০৭) এটাই হচ্ছে আসল জিনিষ, আপনি আপনার ব্যাকআপ ফাইলটি কোথায় সংরক্ষণ করতে চান তার ইনফরমেশন এখানে দিতে হবে।
এই প্লাগিন দিয়ে আপনি আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে ৯টি পদ্ধতি (সার্ভিস) ব্যবহার করে ব্যাকআপ করতে পারেন।
  • Store backup to Folder
  • Store backup to FTP Server
  • Store backup to Amazon S3
  • Store backup to Google Storage
  • Store backup to Microsoft Azure (Blob)
  • Store backup to RackSpaceCloud
  • Store backup to DropBox
  • Store backup to SugarSync
  • Send Backup by Email
এখন আপনার পছন্দ মত সার্ভিস গুলো নির্বাচন করুণ, আপনার লগইন ইনফরমেশন দিন ও লোকেশন নির্বাচন করুণ, এবং আপনার ওয়ার্ডপ্রেস সাইটকে সুরক্ষিত রাখুন সব সময়। মনে রাখবেন এই প্লাগিন টি শুধু ওয়ার্ডপ্রেস ৩.১ তার পরের সংস্করণে সমর্থন করে তাই যে ব্যবহারকারীরা ৩.১ সংস্করণের আগের গুলো ব্যবহার করে থাকেন তাহলে এই প্লাগিনটি ব্যবহার করার চেষ্টা না করায় ভালো, বেশি প্রয়োজনে এই লিঙ্ক থেকে পুরাতন সংস্করণের গুলো ব্যবহার করতে পারেন।

ধন্যবাদ সবাইকে আমার পোস্ট পড়ার জন্য, ভালো থাকবেন আর ভালো লাগলে মন্তব্য করবেন, সমস্যা হলেই জানাতে ভুলবেন না icon biggrin ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ ... || Bangla technology, tutorial, tips and tricks web site
আমিনুল ইসলাম সম্পর্কে...
আমিনুল ইসলাম একজন ওয়েব ডিজাইনার/ডেভেলপার। তিনি বাংলাকে বেশি ভালবাসেন তাই বাংলায় ব্লগিং করতে ভালবাসেন। তিনি বর্তমানে designerbd.com এ কর্মরত আছেন। আমিনুল ইসলাম এর বার্তাঃ সব কিছু যদি ইংরেজি ভাষায় সম্ভব হয় তাহলে কি বাংলায় সম্ভব নয়? অবশ্যয় সম্ভব! তাই আপনাদের বাংলা লিখা ও পড়ার জন্যই বানানো হয়েছে বিডি রঙ ডট কম যেখানে যে কেউ বাংলা লিখতে ও পড়তে পারবে। আমিনুল ইসলাম এর ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন

এই রকম আরও পোস্টসমূহ

১০ টি মন্তব্য হয়েছে এই "ওয়ার্ডপ্রেস সাইট ব্যাকআপ নিয়ে চিন্তার সময় শেষ, এখন থেকে ক্লাউড এ ব্যাকআপ …" পোস্টে

  1. সহজ ভাষায় লেখা দারুণ একটি টিউটোরিয়ালের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  2. bai amar dashboard e plagin name_e kono menu nai. As a free user. Ami kibabe korbo?

  3. tahole seta (self hosted) niye ekta blog likhen. Keno ? Apni janen premium user theke free userer sonkha besi.

    • ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ফ্রি ব্লগিং টুল এই টুল যে কেউ ব্যবহার করতে পারে ভাই। ফ্রি (ওয়ার্ডপ্রেস.কম) থেকে ব্লগ বানাইলে সেই ব্লগের জন্য থিম ও প্লাগিন তাদের ইচ্ছা মতই ব্যবহার করা যায়। আপনি চাইলেই ওয়ার্ডপ্রেস.অর্গ থেকে ওয়ার্ডপ্রেস ব্লগিং টুল কে ফ্রি ডাউনলোড করে যেকোনো ফ্রি ডোমেইন সাথে ফ্রি হোস্ট ব্যবহার করতে পারেন। তাহলে আপনার নিজেরও একটা ফ্রি সেলফ হস্টেড ব্লগ হবে।

  4. অনকে সুন্দর লিখা। আমি অবশ্য শুরু থেকে ব্যবহার করে আসছি। ধণ্যবাদ আপনাকে সুন্দর প্লাগইনটি আমাদের সামনে তুলে ধরার জন্য।

  5. করে ফেললাম ভাই। দেখি কেমন কাজ করে। আপনি কেমন আছেন?

আপনার মতামত দিন


ইংলিশ বিজয় ফোনেটিক অভ্র (আসছে) ইউনিজয়