লিখেছেন: | তারিখ: শুক্রবার, ২৮ অক্টোবর, সময় ১০:৫৯ পূর্বাহ্ন | ৪৬৩ বার দেখা | ১৩ টি মন্তব্যসমূহ

বিসমিল্লাহির রহমানির রাহিম

ইদানীং আমার প্রায় সকল পোস্ট-ই ওয়ার্ডপ্রেস বা ওয়েব সাইট সম্বন্ধে লেখা করছি । কি করি বলেন কারণ বর্তমানে এমন অবস্থা হয়েছে যে ইন্টারনেট ব্যবহার করতে শিখলেই জেনো ওয়েব সাইট আগে একটা দরকার। আর সবাই মেতে উঠেছেন সেই ওয়েব সাইট তৈরি নিয়ে। আজকের এই পোস্টটি বেশ কাজের। বর্তমানে দেখছি বেশির ভাগ ব্যবহারকারি ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েব সাইট তৈরি করছেন। ফ্রিলান্সিং মার্কেটপ্লেসে গেলেই বোঝা যায় যে ওয়ার্ডপ্রেস কেমন একটা সিএমএস (কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম)। আবার বেশ কিছুদিন থেকে লক্ষ্য করা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেস দিয়ে ই-কমার্স ওয়েব সাইট ও তৈরি করা হচ্ছে। তাই বর্তমানে ওয়ার্ডপ্রেস দিয়ে সুধু ব্লগ নয় যেকোনো প্রতিষ্ঠান, যেকোনো পণ্যের বিজ্ঞাপন, ব্যক্তিগত ওয়েব সাইট সহ নানান কাজের ওয়েব সাইটের জন্য ওয়ার্ডপ্রেস কে বেছে নেয়া হচ্ছে।

আজ আমি আপনাদের জন্য বেশ প্রয়োজনীয় একটি ওয়ার্ডপ্রেস প্লাগিন এর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্যই এই পোস্ট লেখা শুরু করেছি। এই প্লাগিন এর সাহায্য আপনি আপনার ওয়েব সাইটের সকল ভিজিটর অবস্থা সহ ওয়ার্ডপ্রেস.কম এর প্রায় সকল সুবিধা উপভোগ করতে পারবেন।

প্লাগিন পরিচিতঃ

প্লাগিন এর নামঃ Jetpack by WordPress.com

এই প্লাগিন দিয়ে আপনার সেলফ-হস্টেড ওয়ার্ডপ্রেস সাইটের সকল ধরনের ভিজিটর এর অবস্থা জানা সম্ভব। সুধু তাই নয় এই প্লাগিন ব্যবহারে আপনার ওয়েব সাইট কে ওয়ার্ডপ্রেস.কম এর অসাধারণ ক্লাউড ক্ষমতা সম্পন্ন করে তুলে।

প্লাগিন এর ফিচারসমূহঃ

  • আপনার সাইটের সার্ভারে অতিরিক্ত চাপ না সৃষ্টি করেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটের পরিসংখ্যান করা হয়।
  • WP.me ডোমেইন ব্যবহার করে আপনার ওয়েব সাইটের সকল লিঙ্ক কে সক্রিয় ভাবে ছোট করা যায়।
  • হোভারকার্ড ওয়েব সাইট এর পোস্ট লেখক বা মন্তব্যকারির ছবির (Gravatar ) এর উপরে মাউস রাখলেই সেই লেখক সম্বন্ধে সকল তথ্য Gravatar.Com এর সাহায্যে পরর্শিত হবে।
  • অতি সহজেই ইউটিউব, ডিগ ও ভীমেও ওয়েব সাইটের ভিডিও যেকোনো পোস্ট বা পাতার মাঝে এমবেড (Embed) করার সুবিধা।
  • টুইটার এর সাম্প্রতিক টুইট দেখার জন্য সহজলভ্য উইজেট।
  • যেকোনো পোস্ট শেয়ার করার জন্য রয়েছে ওয়ার্ডপ্রেস.কম এর মত শেয়ারিং বাটন।
  • আপনার লেখালেখি কে আরও গতি সম্পন্ন ও উন্নতি করার জন্য রয়েছে দারুণ ব্যবস্থা যা ব্যবহার করার সাহায্যে আপনার লেখার স্পীল, স্টাইল ও গ্রামার পরীক্ষা করা যাবে।

এছাড়াও রয়েছে আরও অনেক সুবিধা।

তাহলে এতো কিছু সুবিধা যদি আপনি একটি প্লাগিন ব্যবহার করে উপভোগ করতে পান তাহলে আপনি এই প্লাগিনটি নিশ্চয় ব্যবহার করবেন। আর ব্যবহার করা খুব মুস্কিল কাজ নয় সুধু ইন্সটল করেই আপনার পছন্দ মত সেটিংস পরিবর্তন করে নিতে হবে।

প্লাগিন ইন্সটলঃ

প্রথমে আপনার (সেলফ-হস্টেড) ওয়ার্ডপ্রেস ওয়েব সাইট এর ড্যাশবোর্ড এ প্রবেশ করুন। তারপর প্লাগিনস (Plugins) মেন্যু থেকে নতুন আরেকটি (Add New) মেন্যুতে ক্লিক করুন তারপর প্লাগিন্টির নাম "Jetpack by WordPress.com" লিখুন তারপর Search Plugins বাটনে ক্লিক করুন। তাহলে আপনি আপনার কাঙ্ক্ষিত ওয়ার্ডপ্রেস প্লাগিনটি একদম প্রথমেই পেয়ে যাবেন। এখন সেই প্লাগিনটিকে ইন্সটল করুন ইন্সটল সম্পন্ন হলে সক্রিয় (Active) করুন।

wordpress আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site

প্লাগিনটি সফলভাবে ইন্সটল সম্পন্ন করে সক্রিয় (Active) হলে আপনার ড্যাশবোর্ড নতুন একটা লেখা দেখতে পাবেন ঠিক নিচের ছবির মত।

wordpress2 আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site

এখন ওয়ার্ডপ্রেস.কম এ আপনার একটি অ্যাকাউন্ট এর প্রয়োজন হবে। যদি না থাকে তাহলে ওয়ার্ডপ্রেস.কম এ গিয়ে একটি অ্যাকাউন্ট বানিয়ে ফেলুন। আপনার ওয়েবসাইট কে ওয়ার্ডপ্রেস.কম এর সাথে যুক্ত করার জন্য ড্যাশবোর্ড (Dashboard) মেন্যুর নিচে অবস্থিত "Jetpack" মেন্যু তে ক্লিক করুন এবং সেইখান থেকে  "Connect to WordPress.com" বাটনে ক্লিক করুন।

wordpress31 আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site
এখন আপনাকে ওয়ার্ডপ্রেস.কম এর ব্যবহারকারী নাম ও পাসোয়ার্ড দিয়ে "Authorize Jetpack" বাটনে ক্লিক করতে হবে।

Authorize Jetpack আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site

সফল ভাবে ওয়ার্ডপ্রেস এর সাথে সংযুক্ত হলে নিচের ছবির মত রূপ ধারণ করবে Jetpack ওয়ার্ডপ্রেস প্লাগিন মেন্যু।

Jetpack WordPress আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার প্রয়োজন মত সেটিংস গুলো পরিবর্তন করে নিন। তারপর উপভোগ করুন ওয়ার্ডপ্রেস এর Jetpack প্লাগিন এর সকল সুবিধা। এখন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েব সাইটির পরিসংখ্যান (Stats) দেখার জন্য Jetpack মেন্যুতে সাব-মেন্যু হিসেবে Site Stats নামক নতুন একটি মেন্যু তৈরি হবে সেখানে ক্লিক করুন। তাহলে দেখতে পাবেন আপনার ওয়েব সাইটির সকল ধরনের পরিসংখ্যান।

উদাহারন স্বরূপ ওয়ার্ডপ্রেস সাইট পরিসংখ্যান এর কিছু ছবিঃ

ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড এর প্রথম পাতায় যেভাবে প্রদর্শন হয়..

wordpress4 আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site

এবার সাইট পরিসংখ্যান মেন্যু (Site Stats) মেন্যু থেকে যেরূপে পরিসংখ্যান প্রদর্শিত হয়ঃ

Site Stats ‹ .  আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি? || Bangla technology, tutorial, tips and tricks web site

সবাইকে অনেক ধন্যবাদ আমার এই পোস্ট পড়ার জন্য। ভাল থাকবেন, সুস্থ থাকেবন।


আমিনুল ইসলাম সম্পর্কে...
আমিনুল ইসলাম একজন ওয়েব ডিজাইনার/ডেভেলপার। তিনি বাংলাকে বেশি ভালবাসেন তাই বাংলায় ব্লগিং করতে ভালবাসেন। তিনি বর্তমানে designerbd.com এ কর্মরত আছেন। আমিনুল ইসলাম এর বার্তাঃ সব কিছু যদি ইংরেজি ভাষায় সম্ভব হয় তাহলে কি বাংলায় সম্ভব নয়? অবশ্যয় সম্ভব! তাই আপনাদের বাংলা লিখা ও পড়ার জন্যই বানানো হয়েছে বিডি রঙ ডট কম যেখানে যে কেউ বাংলা লিখতে ও পড়তে পারবে। আমিনুল ইসলাম এর ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন

এই রকম আরও পোস্টসমূহ

১৩ টি মন্তব্য হয়েছে এই "আপনার প্রিয় ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েব সাইট/ব্লগটির ভিজিটরের খবর রেখেছেন কি?" পোস্টে

  1. প্রিয়তে রাখলাম । কাজে লাগতে পারে ।

  2. আচ্ছা ভাইয়া, এমন কোনো সিস্টেম কি ব্লগার ব্লগ এর জন্য নাই। যদি এই নিয়া একটা পোষ্ট করেন তাহলে ভালো হয়। আর যদি একটু জানাতেন যে কিভাবে ব্লগে ভিজিটর বাড়ানো যায়। আমি প্রায় ৫০০ ব্যাকলিঙ্ক তৈরী করেছি কিন্তু আশা অনুরুপ ভিজিটর এখনো পাচ্ছি না। একটু জানান।

    • @কাজী রহিম ঊল্ল্যাহ রাহী ভাইয়া আপনাকে ধন্যবাদ মন্তব্য করার জন্য। ব্লগার.কম এ ডিফল্ট এই ধরনের একটা সিস্টেম দেয়াই থাকে। আর ব্লগে ভিজিটর বাড়ানোর কাজ ব্যাকলিঙ্ক এর নয় সুধু সুধু অনেক ব্যাকলিঙ্ক তইরি করে যদি কোন নতুন পোস্ট না করেন তাহলেই ভিজিটর সীমিত সময়ের জন্যই আপনার ব্লগে থাকবে। আর যদি ব্যাকলিঙ্ক থেকে ভিজিটর পেতে চান তাহলে আপনাকে এমন কোন পোস্ট এর মাঝে ব্যাকলিঙ্ক মন্তব্যের মাঝে তৈরি করতে হবে যেখানে/যে পোস্ট অনেক বার দেখার সম্ভবনা থাকে।

  3. আমার authorize হচ্ছে না।
    The password you entered for the email or username is incorrect.
    কি করা উচিৎ ।
    ধন্যবাদ
    BDWILD

    • প্রথমে আগে আপনাকে ওয়ার্ডপ্রেস.কম এ নিবন্ধন করতে হবে এবং সেই ব্যবহারকারী নাম ও পাসোয়ার্ড দিয়ে Authorize করতে হবে তাহলেই আপনি সফল হবেন।

      ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

  4. আপনার পোস্টের জন্য ধন্যবাদ

  5. চমৎকার লিখেছেন। জেটপ্যাক নিয়ে এতো সহজ করে বোধহয় এর ডেভেলপারও লিখেনি। আমার নিজেরও জেটপ্যাক সম্পর্কে পরিপূর্ণ ধারণা ছিলো না। ধন্যবাদ আমিনুল ভাই।

  6. জটিল একটা পোস্ট। You ROCKS!

আপনার মতামত দিন


ইংলিশ বিজয় ফোনেটিক অভ্র (আসছে) ইউনিজয়